আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। খালিজ টাইমসের বরাত দিয়ে দুবাই জুয়েলারি গ্রুপ জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪ দশমিক ২৫ দিরহামে উঠেছে। যা বুধবার (১৬ অক্টোবর) বাজার বন্ধের সময় ছিল ৩২৩ দশমিক ৭৫ দিরহাম।
এছাড়া ২২ ক্যারেট স্বর্ণের দাম শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে গ্রামপ্রতি ৩০০ দশমিক ২৫ দিরহাম হয়। একইভাবে, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ এবং ২৪৯ দশমিক ২৫ দিরহামে পৌঁছেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দামও বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে, যা সকাল ৯টা ১০ মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থনীতির অনিশ্চয়তা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে।