৮৭ দিন পর ফের চালু মেট্রোর মিরপুর-১০ স্টেশন

৮৭ দিন পর ফের চালু মেট্রোর মিরপুর-১০ স্টেশন

নিজস্ব প্রতিবেদক || নেত্রকোণার আলো ডটকম :
ছাত্র আন্দোলন চলাকালে সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন পুনরায় চালু হয়েছে।
বন্ধ হওয়ার ৮৭ দিন পর মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ স্টেশনের কার্যক্রম শুরু হয়।
এ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের মিরপুর-১০ স্টেশন চালু করতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। তবে যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করেছি তাই সেসব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে।
মেট্রোরেলের এমডি পদের জন্য দেশি-বিদেশি মেট্রোরেল সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তিদের থেকে আবেদন আহ্বান করেছেন জানিয়ে সড়ক উপদেষ্টা বলেন, আমাদের এখানে মেট্রোরেলে একটা ক্লজ ছিলো যেখানে সাবেক আমলা ছাড়া অন্য কাউকে নিয়োগ দেওয়া যেত না। আমরা সেটা এখন বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা চাই যেনো দেশে-বিদেশে থাকা মেট্রোরেল সংশ্লিষ্ট বাংলাদেশি কাউকে এই পদে নিয়োগ দিতে। আমরা সে জন্য উম্মুক্ত আবেদন আহ্বান করছি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com