গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৯

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৯

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) চালানো বিমান হামলায় এ ঘটনা ঘটে। চিকিৎসা জানিয়েছেন, জাবালিয়া এলাকার আরও গভীরে ঢুকে পড়েছে ইসরায়েল বাহিনী। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে এখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। খবর রয়টার্স

বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েল বাহিনী জাবালিয়ায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এখন তারা উত্তরে প্রবেশ করেছে। যেখানে অন্যতম বড় শরণার্থী শিবির রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রাতভর বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছে এবং শনিবার বিকালে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরাত ক্যাম্প লক্ষ্য করে চালানো বিমান হামলায় আরও ১০ জন মারা গেছেন। এতে অনেকে আহত হয়েছে। ফলে নিহতের সংখ্যা বাড়ছে।

গতকাল শনিবার ইসরায়েল সেনাবাহিনী গাজার উত্তরে দুটি এলাকায় নতুন করে উচ্ছেদ অভিযানের নির্দেশ দিয়েছে। কারণ ওই এলাকাকে তারা ভয়ঙ্কর যুদ্ধ ক্ষেত্রে হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাসিন্দাদের উত্তর থেকে দক্ষিণে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কারণ ইসরায়েল যেসব এলাকাকে নিরাপদ বলে বর্ণনা করছে সেখানে তারা প্রতিনিয়ত বোমা মেরে মানুষ হত্যা করছে।

ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধারা তাদের বিরুদ্ধে বেসামরিক ভবনগুলো ব্যবহার করছে এবং সম্প্রতি তারা হামলা পরিচালনায় কামাল আদওয়ান হাসাপাতাও ব্যবহার করেছে। এজন্যই তারা বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com