আজহারী এখন মালয়েশিয়ায়, গুজব না ছড়ানোর আহবান

আজহারী এখন মালয়েশিয়ায়, গুজব না ছড়ানোর আহবান

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মালয়েশিয়ায় প্রবেশের সময় ইমিগ্রেশন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে। শনিবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তাকে প্রবেশের অনুমতি দেয়।

আজহারী তার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে কিছু সময় লেগেছিল। তিনি আরও জানান, তিনি ঠিক আছেন এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) তিনি ফেসবুকে একটি পোস্টে মালয়েশিয়ায় যাওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি বলেন, “দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশির ভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এর মাঝে কিছু প্রিয় আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছি, যা উপভোগ্য ছিল।”

তিনি আরও বলেন, “আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন পরিস্থিতি অনুকূল হলে বিভাগীয় পর্যায়ে কয়েকটি প্রোগ্রামে অংশ নিতে পারি।”

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে চার বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন মিজানুর রহমান আজহারী। তবে, কয়েক দিনের মধ্যে আবারও শুক্রবার মালয়েশিয়ায় ফিরে যান তিনি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com