কারিনা কাপুরের ২৪ বছরের ক্যারিয়ারে নানান উত্থান-পতন

কারিনা কাপুরের ২৪ বছরের ক্যারিয়ারে নানান উত্থান-পতন

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর ইতিমধ্যেই দুই দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার জগতে কাজ করছেন। কিন্তু তার ক্যারিয়ারের একটি পর্যায়ে ইন্ডাস্ট্রির ভেতরে রেষারেষির মুখোমুখি হতে হয়েছিল তাকে। একরকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল কারিনাকে, যা তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে অনেক পরিবর্তন এনেছিল।

ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কারিনা তার ক্যারিয়ারের যাত্রা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, “আমি আমার এই যাত্রা নিয়ে গর্বিত। পেছনে ফিরে তাকালে শুধু হাসিই আসে। আফসোস করার কোনো সময় নেই, কারণ আমি মানুষ হিসেবে নিজেকে বদলাতে পেরেছি। এটি আমার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল।”

কারিনা আরো জানান, একসময় বলিউডে প্রতিযোগিতা ও রেষারেষির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। তিনি বলেন, “আজ আমি অনেক বেশি নম্র এবং মাটির কাছাকাছি। কিন্তু ১০ বছর আগেও বলিউডে অনেক প্রতিযোগিতা ছিল। তখন অনেক ষড়যন্ত্র হয়েছে আমার বিরুদ্ধে। তবে কেউ আমাকে অকারণে খোঁচালে, আমি জেদ ধরে সেটা জিতে নিতাম।”

কারিনা কাপুর ২০০০ সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীকে সম্প্রতি বাকিংহাম মার্ডারস ছবিতে দেখা গেছে। এছাড়া তার সাম্প্রতিক ছবি ক্রু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। আসন্ন সিংহাম এগেইন ছবিতে রোহিত শেট্টির পরিচালনায় কারিনাকে দেখা যাবে, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com