বিনোদন ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
১৯৮০ সালের অক্টোবরে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে জন্মগ্রহণ করেন সিমালা প্রসাদ। ছোটবেলা থেকেই তার দুটো লক্ষ্য ছিল। এক, আইপিএস অফিসার হওয়া। দুই. বড় পর্দার অভিনেত্রী হওয়া। বিপরীতমুখী দুটো পেশার স্বপ্ন কেবল স্বপ্নেই দেখা স্বাভাবিক। কিন্তু সিমালা কেবল স্বপ্ন দেখেননি, তা বাস্তবেও রূপ দিয়েছেন এই অভিনেত্রী। একাধারে তিনি এখন ভারতীয় পুলিশের ডেপুটি পুলিশ সুপার এবং বলিউড অভিনেত্রী।
সিমালার বাবাও ভারতীয় পুলিশের আইএএস কর্মকর্তা। তার বাবার নাম ভগীরথ প্রসাদ। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মধ্যপ্রদেশের ভিন্ডের সংসদ সদস্য ছিলেন তিনি। তা ছাড়া মধ্যপ্রদেশের দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন।