আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
প্রতিবেশী বাংলাদেশের সাথে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার এশিয়া সোসাইটি অ্যান্ড এশিয়া সোসাইটি পলিসি আয়োজিত ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনা সভায় তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
সভায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারত নিঃশর্ত সাহায্য দিয়েছে কিন্তু দেশ দুটিতে সরকারের পরিবর্তন ভারতের জন্য সম্ভাব্য প্রতিকূল বলে মনে হচ্ছে কিনা।
জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব সম্পর্কের ক্ষেত্রে বিষয়টিকে নির্ধারক না করার জন্য। এটা এমন নয় যে ভারত প্রত্যেক প্রতিবেশীর প্রতিটি রাজনৈতিক আন্দোলন নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা এভাবে কাজ করে না- কেবল আমাদের জন্যই নয়, বরং অন্য কারো জন্যও কাজ করে না।