আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় শিশুসহ নিহত ১০

আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় শিশুসহ নিহত ১০

পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে নয়জন শিশু এবং এক নারী নিহত হয়েছে। খবর: আল জাজিরার

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা কাজী মীরের ছেলে ওলিয়াত খানের বাড়িতে বোমা হামলা করেছে। এতে নয় শিশু এবং এক নারী নিহত হয়েছেন। এ হামলায় তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে।

মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তান বাহিনীর বিমান হামলা হয়েছে। এতে চারজন বেসামরিক লোক আহত হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com