বিশ্ব ইজতেমা : দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের অপেক্ষা

বিশ্ব ইজতেমা : দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের অপেক্ষা

নিজস্ব  প্রতিবেদক: গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে।তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজকরা জানান, বুধবার বাদ ফজর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুকের বয়ান করেন। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মুহাম্মাদ জোবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনি পরিচালনা করেছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com