পদপিষ্টে নিহতের পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন আল্লু অর্জুন

পদপিষ্টে নিহতের পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন আল্লু অর্জুন

বিনোদন  ডেস্ক: ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করে একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। এবার ভুক্তভোগী পরিবারকে ২ কোটি ভারতীয় রুপি সহায়তা দেয়া হচ্ছে।

জানা গেছে, ২ কোটি রুপির মধ্যে আল্লু অর্জুন দিচ্ছেন ১ কোটি, সিনেমার প্রযোজনা সংস্থা মিথরি মুভিস এবং পরিচালক সুকুমার দিচ্ছে ৫০ লাখ রুপি করে। এর আগে চলতি মাসের ৪ তারিখে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিংয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৬ বছর বয়সী নারী রিভাতি। এসময় গুরুতর আহত হয় তার শিশু সন্তান।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com