ক্রিকেটাররা অনেক স্বাবলম্বী : কোচ সালাউদ্দিন

ক্রিকেটাররা অনেক স্বাবলম্বী : কোচ সালাউদ্দিন

অন্যলাইন ডেস্ক:  বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের কাছে পরিচিত করে তুলেছেন সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিকরা। তাই তাদের পরবর্তী সময়ে দেশের ক্রিকেট কি আগের মতো থাকবে? এমন প্রশ্ন ঘুরেফিরেই আসে। তবে সাকিব-তামিমদের চেয়ে এখনকার ক্রিকেটাররা অনেক স্বাবলম্বী বলে মন্তব্য করেছেন জাতীয় দলের নতুন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গত ৫ নভেম্বর শান্ত-লিটনদের সহকারী কোচ হিসেবে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিয়েছে বিসিবি। এরপর শুক্রবার বিসিবির ফেসবুক পেজে সালাউদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

সেখানে সাকিব-তামিমদের নিয়ে সালাউদ্দিন বলেন, আমরা যারা বলি সাকিব, তামিম, মুশফিকরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে; ওটা যদি না ভাঙতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ক্রিকেট এগোয়নি। আমাদের কাজ পরবর্তী প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো খেলোয়াড় হতে পারে, বড় হতে পারে। সেটা অসম্ভবও নয়। এখন খেলোয়াড়েরা মানসিক, শারীরিক ও আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী। যেটা হয়তো আগে ছিল না। এখন ভালো করার সুযোগ বেশি।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে দেশি কোচদের দেখতে চাওয়ার ইচ্ছের কথা শোনা যাচ্ছিল। অবশেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সালাউদ্দিন। এই সুযোগকে ভবিষ্যতে দেশি কোচদের জন্যও পথ করে দিতে চান সালাউদ্দিন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com