রাষ্ট্রপতি অপসারণে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি অপসারণে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না: মির্জা ফখরুল

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নিতে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, দেশকে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে রক্ষা করতে বিএনপি এবং যুবদল প্রতিজ্ঞাবদ্ধ। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতার দ্বিতীয় সোপানে পৌঁছানোর জন্য যুবদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ হলেও তারেক রহমানের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী হয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে।”

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, বিষয়টি বিএনপির সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে এবং এরপর অবস্থান স্পষ্ট করা হবে। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকেই এ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, “হঠকারী সিদ্ধান্ত না নিয়ে দ্রুত নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন।”

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com