অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩:৩০টায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অলি আহমদ। তিনি জানান, “আজ আমরা ২৩টি প্রস্তাব উপস্থাপন করেছি। বাংলাদেশের জনগণের স্বার্থে যা যা প্রয়োজন, সেগুলোই প্রস্তাবে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনের সুষ্ঠু পরিচালনা, ন্যায়বিচারের নিশ্চয়তা প্রদান এবং দ্রব্যমূল্য নিয়ে জনগণের কষ্ট লাঘবের জন্য প্রয়োজনীয় সহায়তা করার লক্ষ্যে আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে।”