অবশেষে গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি

অবশেষে গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি

গাজীপুর | নেত্রকোণার আলো ডটকম:
টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ শেষে গাজীপুর শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। দাবিদাওয়া মেনে নেওয়ায় খুশি সাধারণ শ্রমিকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানা খোলায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে চলমান সংকটের সুরাহা হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকপক্ষের মাঝে। তবে আজও গাজীপুরে ১৪টি কারখানা বন্ধ রয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, গাজীপুরে সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২৬৩৩টি। অনিবন্ধিত কারখানা আছে ৪০০-৫০০টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। সম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গাজীপুর শিল্পাঞ্চলে বিরাজ করছিল অস্থিরতা। তবে মঙ্গলবার তাদের ১৮ দফা দাবি মেনে নেওয়ায় স্বস্তি ফিরেছে।

সাদমা গ্রুপের চেয়ারম্যান সোহেল রানা বলেন, চলমান সংকটের সুরাহা হওয়ায় পোশাক শিল্পে স্বস্তি ফিরবে আশা করছি। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পোশাক কারখানার কর্ম পরিবেশ যেকোনো মূল্যে স্থিতিশীল রাখতে প্রতিজ্ঞাবদ্ধ শ্রমিক ও মালিকপক্ষ।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com