প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ২১ জুলাই ২০২৬ সংখ্যায় “ত্রিশাল পৌরসভার প্রধান সহকারীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ত্রিশাল পৌরসভার প্রধান সহকারী এছাহাক আলী।

এক লিখিত প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। বিশেষ করে প্রকল্পের অর্থ আত্মসাৎ বা অন্য কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, প্রতিবেদনে যাচাই-বাছাই ছাড়াই মনগড়া ও কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

এছাহাক আলী প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দৈনিক স্বদেশ প্রতিদিন ছাড়াও অন্য কোনো জাতীয়, স্থানীয় বা অনলাইন গণমাধ্যমে যদি একই ধরনের সংবাদ প্রকাশিত হয়ে থাকে, সেসব সংবাদেরও তিনি প্রতিবাদ জানাচ্ছেন।

প্রতিবাদকারী:

এছাহাক আলী

প্রধান সহকারী

ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com