দল পাল্টিয়েও শেষ রক্ষা হলো না আ’লীগ নেতা ও আদম বেপারী মস্তফা’র: এলাকাবাসীর গণধোলাই

দল পাল্টিয়েও শেষ রক্ষা হলো না আ’লীগ নেতা ও আদম বেপারী মস্তফা’র: এলাকাবাসীর গণধোলাই

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: লাইসেন্সবিহীন আদম ব্যবসার অপকর্ম ও রাজনৈতিক দূর্ণীতি পরায়ণ স্থানীয় এক আ’লীগ নেতা “পিঠ” বাঁচাতে স্থানীয় আ’লীগের সভাপতি পদ ছেড়ে বিএনপি’তে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না। নানান অপকর্মের কারনে অবশেষে ক্ষুব্ধ এলাকাবাাসী গণধোলাই দিয়েছে তাকে। গত ১৫ এপ্রিল’২০২৬ সকাল ১১ টায় উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারে ঘটনাটি ঘটে। মস্তফা দেওড়া গ্রামের মৃত: আব্দুর রব হাওলাদারের পুত্র। সে কালামৃধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ মাস পূর্বে মস্তফা একই গ্রামের মো: ছেকান হাওলাদারের পুত্র ইকবাল-কে মোটা অংকের টাকায় সৌদি আরব পাঠায়। এরপর থেকে ইকবালের আর কোন খোঁজ খবর হয়নি। এবিষয়ে ধীরে ধীরে মস্তফার উপর চাপ বাড়তে থাকে। এলাকাবাসির রোষানল থেকে রক্ষা পেতে মস্তফা হঠাৎ জনৈক বিএনপি’র স্থানীয় এক কর্মীর প্ররোচনায় আ’লীগ থেকে পদত্যাগ না করেই ফরিদপুর- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল সাহেবের সাথে বেশ কিছু সেলফি তুলে বিএনপি’তে যোগ দেয়। এরপর থেকেই মস্তফার চালচলন ও কথাবার্তায় ব্যাপক পরিবর্তন (উশৃঙ্খলতা) আসে। দীর্ঘদিন পর ইকবালের পরিবারের পক্ষ থেকে মস্তফার নিকট ইকবালের খবর জানতে চাওয়া হয়। এতে মস্তফা ক্ষিপ্ত হয় এবং দেওড়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ির নিকট ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে। পরে মস্তফার এমন আচরনে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী তাকে গণধোলাই দেয়।

এলাকাবাসি সূত্রে জানা যায়, মস্তফা ৩ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি থাকা কালীন সময়ে আ’লীগের সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ’র নিকট থেকে অসহায় মানুষের নাম ভাঙ্গিয়ে ত্রাণ সামগ্রী এনে তা নিজ আত্নীয় স্বজনের মাঝে সামান্য বিতরণ পূর্বক অবশিষ্টগুলি আত্নসাৎ করে। এছাড়া সে নিজে ভূমিহীন সার্টিফিকেট বানিয়ে আ’লীগের প্রভাব খাটিয়ে দেওড়া বাজারের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি হাতিয়ে নেয়। শুধু তাই নয়, মস্তফা আ’লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন দলীয় প্রভাব খাটিয়ে কুমার নদীর খাল দখল করে সেখানে বাড়িঘর নির্মান করে। খাল দখলের কারনে এলাকার কৃষি খাত পানির অভাবে ধ্বংসের মুখে।

এলাকাবাসি আদম বেপারী ও আ’লীগ দল ছেড়ে নব্য বিএনপি’তে যোগদানকারি সুচতুর মস্তফাকে বিএনপি থেকে বহিস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানান। এছাড়া সুচতুর ও ভূমিদস্যু মস্তফার বিরুদ্ধে স্বরেজমিনে তদন্ত সাপেক্ষে তার কবল হতে সরকারি সম্পত্তি উদ্ধারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com