ঈশ্বরগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ঝন্টুকে ঘিরে অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

ঈশ্বরগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ঝন্টুকে ঘিরে অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ নম্বর জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামসুল হক ঝন্টুকে ঘিরে এলাকায় নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, অতীতে আওয়ামী লীগের সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড, সাধারণ মানুষের জমি দখল এবং মাদক সংশ্লিষ্ট কার্যক্রমসহ নানা অপরাধে জড়িত ছিলেন। ভ্যানচালক নির্যাতনসহ একাধিক ঘটনায় তার নাম আলোচনায় এসেছে বলে স্থানীয়রা জানান। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব বজায় রাখতে তিনি বিভিন্ন মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সালিশ বাণিজ্যসহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার একটি নিজস্ব অনুসারী গোষ্ঠী রয়েছে, যারা বিভিন্ন সময় মোটরসাইকেল শোডাউনসহ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে।

স্থানীয় এক চেয়ারম্যান প্রার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের লোকজনকে সঙ্গে নিয়ে শামসুল হক ঝন্টু এলাকায় প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থাকা সত্ত্বেও দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”তবে অভিযুক্ত চেয়ারম্যান শামসুল হক ঝন্টু বলেন, “আমি যুবলীগের সহ-সভাপতি—এটি সত্য। তবে আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই।”

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com