নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না

নিজস্ব  প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বললেন, নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিনদিনব্যাপী পুলিশ সপ্তাহ -২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন।

আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই। এ প্রসঙ্গে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের অভিমত জানাবেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com