শিবিরুল হাসান,ফরিদপুর : বিকাশ প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় গত ১ এপ্রিল প্রতারক চক্র স্থানীয় সাংবাদিক রফিকুজ্জামানের উপর অতর্কিতে হামলা চালিয়ে মারত্নক রক্তাক্ত জখম করে। লোহার রড ও হাতুড়ী দিয়ে পিটিয়ে বাপ পায়ের হাড় কয়েক টুকরো করে ভেঙ্গে দেয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা করি। মামলা নাম্বার-৩ তারিখ- ০৪/০৪/২০২৫. এই ঘটনায় ভাঙ্গা উপজেলার কথিত সাংবাদিক ছোট খারদিয়া গ্রামের মৃত: মজিদ মোল্লার ছেলে শহিদুল ইসলাম ওরফে টাউট শহীদ এবং জনৈক সাংবাদিক পরিচয়দানকারি মাহমুদুল হক বাহার ঘটনাটিকে আড়াল করতে আমার আহত হবার একটি ভিডিও ফুটেজ তোলে এবং আমাকে মাদক ব্যবসায়ি আখ্যায়িত করে এলাকাবাসির গণধোলাইয়ের শিকার মর্মে তা গত ০৩/০৪/২০২৫ ইং তারিখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
শহিদুল ইসলাম এর আগেও এমন অপপ্রচারের ঘটনায় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল এবং দীর্ঘ ৬ মাস কারাভোগ করেছিল। সাংবাদিক রফিকুজ্জামান জানান, তাদের এমন অপপ্রচারে আমার সামাজিক ও অর্থনৈতিক সহ প্রায় কোটি টাকার সম্মান হানি হয়। মূলত: তাদের অপপ্রচারকৃত ঘটনার সাথে সংঘটিত ঘটনার বিন্দুমাত্র সত্যতা নেই। তারা পরস্পর যোগ সাজসে এসকল ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে হামলাকারিদের নিকট থেকে অনৈতিক অর্থ সুবিধা নিয়ে ও আমার নিকট দাবি করা অনৈতিক অর্থ সুবিধা না পেয়ে উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচারে লিপ্ত হয়। তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ১ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের আবেদন করছি।