মাগুরার সেই ঘটনায় ৪ জনের নামে মামলা

মাগুরার সেই ঘটনায় ৪ জনের নামে মামলা

মাগুরা প্রতিনিধি: মাগুরায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর ৩টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।
মামলায় আসামি করা হয়েছে- ভুক্তভোগীর বড় বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আসামিরা পুলিশ হেফাজতে ছিলেন। এখন ধর্ষণ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ভুক্তভোগী।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com