তিতাসের শাহনেওয়াজ পারভেজ’র বিরুদ্ধে ৯০০কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

তিতাসের শাহনেওয়াজ পারভেজ’র বিরুদ্ধে ৯০০কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

আতিকা হাসান,বিশেষ প্রতিনিধি : তিতাস গ্যাস কোম্পানির অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে অহরহ। তিতাসের দুর্নীতিবাজ এমডি’র নিয়োগ বাতিল করতে সংবাদ সম্মোলন করেন সকল স্টাফরা। তিনি ৫ মাস আগে তিতাস গ্যাস কোম্পানিতে নিয়োগ পেয়েছেন। যোগদান করেই ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এ সময়ে ১৫০টি প্রতিষ্ঠানকে গ্যাসের নতুন সংযোগ ও লোড বৃদ্ধি করে অন্তত ৯০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, শাহনেওয়াজ পারভেজ এর বিরুদ্ধে অভিযোগ ৫ মাস ধরে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আইনকানুনের তোয়াক্কা না করে তিন বছরে ১৫০টি প্রতিষ্ঠানকে গ্যাসের নতুন সংযোগ ও লোড বৃদ্ধি করে অন্তত ৯০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন।

প্রতিটি সংযোগ ও লোড বৃদ্ধির ক্ষেত্রে ঘুষের রেট ছিল ৫ কোটি থেকে ১০ কোটি টাকা। প্রায় ৫ মাসে এমডি হিসাবে নিয়োগ পেয়ে তিনি অবৈধভাবে ৯০০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেন এই খাত থেকে। এই অর্থের একটা অংশ তুলে দিতেন সিন্ডিকেটের হাতে। শাহনেওয়াজ পারভেজ এতটাই প্রভাবশালী যে, তার আগের কর্মস্থলে যত বড় অনিয়ম-দুর্নীতি করুক না কেন প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ হওয়ায় বারবার ছাড় পেয়ে যান। সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে ক্যাপটিভ পাওয়ারে গ্যাস-সংযোগ, গ্যাসের নতুন সংযোগ ও অবৈধ সংযোগের রমরমা বাণিজ্য করেছেন তিনি। চুক্তি নবায়ন হওয়ার পর তিনি এতটাই বেপরোয়া হয়ে পড়েছিলেন, বড় বড় শিল্পকারখানার মালিকদের কাছে প্রতিমাসে ৫ কোটি থেকে ১০ কোটি টাকা ঘুষ দাবি করেন। যারা তাকে ঘুষ দিতেন না, তাদের নানাভাবে হয়রানি করেন।

কোনো কারণ ছাড়াই তাদের শিল্পকারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর নানাভাবে করেন হয়রানি। তিতাসের কর্মকর্তারা বলছেন, দেশের কোনো গ্যাস বিতরণ সংস্থা ১০ মেগাওয়াটের বেশি কোনো ক্যাপটিভ পাওয়ার কেন্দ্রে গ্যাস সরবরাহ করতে চাইলে এজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমতি নিতে হয়। ১০ মেগাওয়াটের বেশি এমন অন্তত ২০টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রকে গ্যাস-সংযোগ দিয়েছেন তিতাসের বর্তমান এমডি শাহনেওয়াজ পারভেজ,যেগুলোর একটিরও অনুমতি নেয়া হয়নি। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অনুমতি ছাড়াই গ্যাস সরবরাহ করা প্রতিটি ক্যাপটিভ কেন্দ্র থেকে ৫ থেকে ১০ কোটি টাকা নেয়া হয়েছে। বেশকিছু ক্ষেত্রে তিতাসের এমডি ১০ মেগাওয়াটকে ভেঙে একাধিক ভাগে লোড দিয়েছেন। এতে কৌশলে এড়ানো গেছে মন্ত্রণালয়ের অনুমতি। এ ছাড়া অন্তত ১০০ ক্যাপটিভ কেন্দ্রকে গ্যাস সংযোগ দেয়া হয়েছে ঘুষের বিনিময়ে। অভিযোগ আছে, এ ছাড়া নরসিংদীতে ১৮টি, গাজীপুরে ৫৫টি, মুন্সীগঞ্জে ৬টিসহ লাইসেন্সবিহীন গ্যাস সংযোগ রয়েছে তিতাসের। তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ জানান, আমার বাবার যতেষ্ট সম্পদ রয়েছে। দুর্নীতির প্রয়োজন নেই।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com