পদোন্নতি পেলেন প্রেস সচিব শফিকুল আলম

পদোন্নতি পেলেন প্রেস সচিব শফিকুল আলম

নিজস্ব  প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ নিয়ে একটি আদেশ এরই মধ্যে জারি করা হয়েছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আদেশটি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম প্রজ্ঞাপনে সাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

প্রেস সচিব হওয়ার আগে শফিকুল আলম বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান ছিলেন। সেখান থেকেই তিনি ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। সেসময় তাকে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছিল।ওই প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com