সাবেক সিইসি আবদুর রউফ আর নেই

সাবেক সিইসি আবদুর রউফ আর নেই

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ মারা গেছেন।রবিবার সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। তার একান্ত সহকারী মো. তাওহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদ আবদুর রউফ দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো সেরে গ্রামের বাড়ি ময়মনসিংহে তাকে দাফন করা হবে।

মোহাম্মদ আবদুর রউফের বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ছিলেন বাংলাদেশের পঞ্চম সিইসি। গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন। তার মেয়াদে ১৯৯১ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানও ছিলেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com