মেকওভার আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান

মেকওভার আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান

অনলাইন  ডেস্ক: ফের বিয়ে করলেন সংগীতশিল্পী তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা। সংবাদমাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

তিনি জানান, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

রোজা আহমেদ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com