দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস

দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১ ডিসেম্বর) গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে ভূমিকা ছিল প্রশংসনীয়। ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক জুলাই বিপ্লবে সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com