বরিশালে ধর্ষণ শেষে হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড

বরিশালে ধর্ষণ শেষে হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি: বরিশালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক মো. রকিবুল ইসলাম এই রায় প্রদান করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন ওই নারী। এরপর তাকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহত নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আসামি সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com