সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

অনলাইন  ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরুপ এবার দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ শনিবার বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু। সেখানেই সাবিনা-মারিয়া-তহুরাদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাটি দেন তিনি।

এর আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা। তবে অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষণা আসে, সেটি দেখার। অবশেষে সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করলো।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com