জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক ১০ মন্ত্রীসহ ২০ জন গ্রেপ্তার দেখানো হলো

জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক ১০ মন্ত্রীসহ ২০ জন গ্রেপ্তার দেখানো হলো

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ও জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক ১০ মন্ত্রীসহ মোট ২০ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববার (২৭ অক্টোবর) এ আদেশ দেন। আগামী ১৮ নভেম্বর আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে গণহত্যার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, তৌফিক ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, শাহজাহান খানসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন।

গত ১৭ অক্টোবরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আরও ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তি রয়েছেন। তদন্তের স্বার্থে আরও কিছু নাম প্রকাশ করেনি প্রসিকিউশন টিম।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com