শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করা আ.লীগ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করা আ.লীগ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির (৬০) বিরুদ্ধে বরগুনা সদর থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহমেদ এই মামলা দায়ের করেন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুর হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর কবিরের রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যান। তার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের একটি অডিও গত ১২ আগস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঢাকা থেকে আসা পুলিশের একটি দল, বরগুনা সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপ একটি যড়যন্ত্রের অংশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার লক্ষ্যে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ১০ আগস্ট বরগুনা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিল থেকে নেতা-কর্মীরা জাহাঙ্গীর কবিরের বাসায় যান এবং প্রকাশ্যে বর্তমান সরকারকে উৎখাত করার হুমকি দেন। এই যড়যন্ত্রের অংশ হিসেবে ১২ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের কথা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহের অপরাধ।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com