ফজলে করিমের বাড়ি থেকে ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার

ফজলে করিমের বাড়ি থেকে ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি গহিরায় অভিযান চালিয়ে পুলিশ চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.হুমায়ুন কবির ও রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে ফজলে করিমের বাড়ির কেয়ারটেকার মো.হেলাল উদ্দিনকে (৫৫) সাথে নিয়ে তল্লাশী করে একটি দু’নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার এসব অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করে।
এদিকে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামক ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এই ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান খুলশীর ফ্ল্যাটে অভিযানের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘অভিযান পরিচালনার জন্য যৌথ বাহিনীকে খুলশী থানা পুলিশ সহযোগিতা করেছে। অভিযানে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকালে পালিয়ে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেপ্তার হন ফজলে করিম চৌধুরী। গত বৃহস্পতিবার তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে। -বাসস

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com