সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কারাগারে আটক আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের থেকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com