ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক হন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুসহ আরও ৪ জন। পরে জনতা তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
ঘটনাটি ঘটে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে। আটককৃতরা হলেন- দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, এবং তাদের গাড়ির চালক।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”