রাজধানীতে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক:রাজধানীতে ৫ কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ব্রান্ড নিউ গাড়িও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর ) উপপরিচালক শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই উপপরিচালক বলেন, এ বিষয়ে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com