সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে র্যাব সদর দফতর।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, একই রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আলম জানান, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে জনতা আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।