লেবানন থেকে ফিরলেন আরো ৫২ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরো ৫২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:  লেবাননে চলমান প‌রি‌স্থি‌তির কারণে দেশ‌টি থেকে আরো ৫২ বাংলাদে‌শি নাগ‌রিক দেশে ফিরেছেন। শুক্রবার (১ নভেম্বর) সৌদি এয়ারের একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। এ নি‌য়ে ষষ্ঠ দফায় লেবানন থে‌কে দে‌শে ফিরলেন প্রবাসীরা।

বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটটি রাত ১১টা ১০ মিনিটে তারা ঢাকার হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ তথ্য নিশ্চিত করেন শাহাজালাল বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com