শেরপুর সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর চন্দন কুমার পালকে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দন কুমার পালকে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসান ভুঁইয়া তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানীর জন্য আগামী ২২ অক্টোবর তারিখ ধার্য করেন।
চন্দন কুমার পালকে তিনটি ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যা গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবুজ মিয়া, সৌরভ, ও মাহবুব নামে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হয়েছিল।