পত্রিকা তালিকা ছড়িয়ে প্রতারণার চেষ্টা, তদন্তে যাচ্ছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

পত্রিকা তালিকা ছড়িয়ে প্রতারণার চেষ্টা, তদন্তে যাচ্ছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

বিশেষ প্রতিনিধি: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নামে প্রকাশিত একটি কথিত পত্রিকা তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অধিদপ্তরের একটি তালিকা প্রকাশের কথা উল্লেখ করে যে নথিটি ফেসবুকে ঘুরছে, সেখানে বহু নিয়মিত প্রকাশিত দৈনিক পত্রিকার নাম নেই। এমনকি জেলা প্রশাসক কার্যালয় থেকে পূর্বে বাতিল (বন্ধ) হওয়া কিছু পত্রিকার বিষয়েও বিভ্রান্তিকর তথ্য যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সারা দেশ থেকে প্রায় ২০০ পত্রিকার নাম বাদ দিয়ে একটি অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তালিকা ছড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচয়পত্র বাণিজ্যের উদ্দেশ্যে একটি প্রতারক চক্র ইচ্ছাকৃতভাবে এই ভুয়া তালিকা তৈরি ও প্রচার করছে। অভিযোগ রয়েছে, প্রতারকরা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্বাক্ষর জালিয়াতি করে এবং ভুয়া সিল ব্যবহার করে নথিটিকে সরকারি তালিকা হিসেবে উপস্থাপন করছে।

বিষয়টি জানাজানি হলে অধিদপ্তরের কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, তারা এ ধরনের কোনো গোপন তালিকা প্রকাশ করেনি এবং এমন তালিকা প্রকাশের প্রশ্নই ওঠে না। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কারা এই জালিয়াতি ও অপপ্রচারের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com