মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূ-কম্পন অনুভূত হয়েছে সিলেটে। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানিবাজার। বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূ-কম্পন অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে জানা গেছে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূ-কম্পন আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে। এদিকে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবরের পাশে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com