বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: ইসি সচিব

বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন। বুধবার (১০ ডিসেম্বর) ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com