গুমের মামলায় তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

গুমের মামলায় তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জেলের সবুজ রঙের একটি এসি প্রিজন ভ্যানে তিন সেনা কর্মকর্তাকে আনা হয়। এ কারণে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্রাইব্যুনালে আনা তিন সেনা কর্মকর্তা হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি ১৩ জন। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক এই তিন পরিচালক গ্রেপ্তার আছেন। বাকি ১০ আসামি পলাতক।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com