শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় ডিটওয়াহ শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে আজ দেশের সব বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া ও জলবায়ু বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কোনো কোনো জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনাযুক্ত জেলাসমূহ হিসেবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনের কথা উল্লেখ করেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com