কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধারকাজ

কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধারকাজ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে রবিবার সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিস দুপাশ থেকে পানি দিচ্ছে সেখানে।

বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম সকালে বলেন, এখনো উদ্ধারকাজ চলছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়ান রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়। কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়।

গতকাল রাতে ঘটনার কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন।

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com