রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণের প্রতিশ্রুতি তারেক রহমানের

রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণের প্রতিশ্রুতি তারেক রহমানের

শিক্ষকদের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা ও সমর্থন চাইলেন তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সমর্থন চান।

এই সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী যোগ দেন। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেছেন, অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন ও খারাপ দৃষ্টান্ত বর্জন করে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র হিসাবে মেধা, মননে ও জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দুর্নীতিবিরোধী সমাজ গড়তে স্কুলপর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় শিক্ষাখাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান এবং সংস্কারে কমিশন করারও প্রতিশ্রুতি দেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের একজন করে শিক্ষককে যেন আমন্ত্রণ জানাতে হবে, প্রয়োজন অধ্যাদেশ জারি করতে হবে।

 

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com