পথে পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা

পথে পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে পৌঁছে বাসায় যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। তাদের কারও হাতে শোভা পেয়েছে ফুল, কেউ আবার এসেছেন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে। কেউ-বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন।

এ সময় সাবেক এই প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাশাপাশি তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নামে স্লোগান দিতে গেছে। কারও কারও ব্যানারেও খালেদা-তারেকের পাশাপাশি জোবাইদা রহমানের ছবি স্থান পেয়েছে। চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। সঙ্গে এসেছেন দুই পুত্রবধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। তার মধ্যে ১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান। তার ফেরাকে বিশেষভাবে উদযাপন করছেন বিএনপির নেতাকর্মীরা।

ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর চলছে ধীর গতিতে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com