নিজস্ব প্রতিবেদক: চলছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিন আজ বুধবার উদ্বোধন অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা)-এর আয়োজনে ৭ এপ্রিল থেকে চলছে এ সম্মেলন। পুরস্কারপ্রাপ্তরা হলেন ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস।
এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মান সূচক নাগরিকত্ব দেওয়া হয়।