নিজস্ব সংবাদদাতা : ভুল রাজনীতির জন্য দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল ২২ জুলাই- জাতীয় প্রেসক্লাব সামনে ইসলামী যৌথ উদ্যোগে মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম,মাও.মোমেনুল হাওলাদার,মাও.আজিজুল করিম, মোমেন তালুকদার, জয়নাল আবেদীন, সোবেদ আলী রাজা, সাহাব উদ্দিন আকন্দসহ আরও ৭০/৮০ জন নেতাকর্মী।
আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম বক্তব্যে বলেন, আগুন সন্ত্রাস ও পেট্রোল সন্ত্রাস সৃষ্টিকারি বিএনপি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা ভোট চাইতে পারে না। জনগণ আগুন সন্ত্রাস ভুলে যায়নি। জনগণ তাদের প্রত্যাখান করবে। এতিমদের টাকা ভক্ষণকারী জামাত-জোট নেত্রী খালেদা জিয়া দেশে নির্বাচন করার কোন অধিকার নেই। তিনি আরও বলেন, অতীতে ১৫ ই আগস্ট জন্মদিন পালনের মাধ্যমে মিথ্যাচার করেছে খালেদা জিয়া। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।