৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দিল ইসরায়েল

৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দিল ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে করা বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার গাজায় জিম্মি করে রাখা ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে।বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলের কারাগার থেকে শনিবার বিকেলে মুক্তি দেওয়ার কথা থাকলেও নতুন এক অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে তাদের মুক্তি আটকে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপের প্রতিক্রিয়া কীভাবে দেখানো যায়, তা নিয়ে হামাস একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে বলে জানা গেছে।

এর আগে হামাস বলেছিল যে, ফিলিস্তিনিদের সপ্তম ব্যাচকে মুক্তি দিতে ইসরায়েলের বিলম্ব যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন। নেতানিয়াহু বলছেন, জিম্মিদের হস্তান্তর করার সময় হামাস আয়োজিত অনুষ্ঠান ‘অপমানজনক’, তা বন্ধ করার আশ্বাস না পাওয়া পর্যন্ত ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়া হবে না। গতকাল তাদের মুক্তি দেওয়ার কথা ছিল।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি বলেছে, ছয় শতাধিক ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করে শনিবার বাসে তোলা হয়েছিল, চলমান গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি মুক্তি পেতে যাচ্ছিল। পরে বন্দিদের বাস থেকে নামতে না দিয়ে বলা হয়, তাদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে দেওয়া হয়েছে। গতকাল হামাস যে ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে, তাদের বিনিময়ে ওই ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com