সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।গেল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা স্বীকার করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার এক ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়া চয়ন ইসলাম।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর ওই বহুতল বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িটিতে আরও অপরাধী বা মামলার আসামি থাকতে পারে এমন সন্দেহ ফের অভিযান শুরু করে পুলিশ।শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com