৫০ পুলিশ সুপারসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

৫০ পুলিশ সুপারসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

নিজস্ব  প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫০ ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান ।এক প্রজ্ঞাপনে ১৯ ও আরেক প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক আরেক প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে।   

 

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com