ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতেলে ৮৮৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতেলে ৮৮৮

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মৃতের তালিকাও দীর্ঘ হচ্ছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের প্রাণহানি হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। পাশাপাশি এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৭৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৮৯ হাজার ৬০৩ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৯৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৩৯ জন, খুলনা বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, বরিশাল বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com